প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্ব এগিয়ে গেলেও কয়েকটি অঞ্চল এখনো অপরিবর্তিত রয়ে গেছে। পরিবেশ দূষণের আওতামুক্ত এ রকম কয়েকটি অঞ্চল ভবিষ্যৎ প্রজন্মের কাছে অবিকৃতভাবে তুলে ধরার লক্ষ্যে সরকারিভাবে সংরক্ষণ করা হচ্ছে। কানাডার উত্তরাঞ্চলীয় ভূখণ্ড (নর্দার্ন টেরিটরিজ) অঞ্চলটি এমনই এক উদাহরণ। ইউকন, নর্থওয়েস্ট টেরিটরিস ও নুনাভাট নামে বিভক্ত নর্দার্ন টেরিটরিজে মানুষের জীবনযাত্রা শত শত বছর ধরে বদলায়নি। পশ্চিমা প্রভাব যে সেখানে একেবারেই পড়েনি, তা নয়। কিন্তু স্থানীয় ইন্ডিয়ান জনগোষ্ঠী এখনো মাছ ও পশুপাখি শিকার করে জীবন কাটায়। ডিসকভারি নিউজ।