প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভা ১৩ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক কাজী আহম্মদ নবী, অধ্যক্ষ সফিকুল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী প্রমুখ।
সভা শেষে মোহাম্মদ সোলায়মানকে আহ্বায়ক এবং হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, মেজবা-উল ইসলাম ও কাজী মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সদস্য করে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠন করা হয়। এ ছাড়া আবদুর রহমানকে আহ্বায়ক ও কাজী আহম্মদ নবীকে প্রধান উপদেষ্টা করে প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা হয়।