সংস্কারবাদী দেশপ্রেমিক, সংস্কৃতি ও প্রগতি-চিন্তার জ্বলন্ত দৃষ্টান্ত, শতাব্দীর শ্রেষ্ঠ নারী সংগঠক, জননী সাহসিকা—এ রকম বিবিধ বিশেষণে ভূষিত যে নারী, তিনি সর্বজনশ্রদ্ধেয় বেগম সুফিয়া কামাল। যিনি আজ থেকে ১০০ বছর আগে আষাঢ় মাসে (২০ জুন) বরিশাল জেলার শায়েস্তাবাদে সম্ভ্রান্ত কিন্তু রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। আর তাই সুফিয়া কামাল শৈশবে ছিলেন অবরোধবাসিনী। আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এ রকম অবস্থান থেকে বেগম সুফিয়া কামাল হয়ে উঠতে তাঁকে পাড়ি দিতে হয়েছে বহু চড়াই-উতরাই। ১২ বছর বয়সে খালাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তিনি কলকাতায় আসেন ও লেখালেখি শুরু করেন। প্রথম প্রকাশিত গল্প ‘সৈনিক বধূ’। এরপর কবিতায় হাতেখড়ি। সওগাত-এ ‘বাসন্তি’ কবিতা প্রকাশিত হওয়ার পর তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। সে সময় কবি নজরুল ইসলাম দীর্ঘ চিঠি লিখে তাঁকে কাব্যচর্চায় উর্যাসাহিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠিতে সুফিয়া এন হোসেনকে (তখন তিনি এভাবেই লিখতেন) লেখেন, ‘তোমার কবিত্ব আমাকে বিস্মিত করে। বাংলার সাহিত্যে তোমার স্থান উচ্চে এবং ধ্রুব তোমার প্রতিষ্ঠা।’ কিশোর বয়সেই সুফিয়া কামাল স্বদেশী আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। পাড়ার মেয়েদের সঙ্গে চরকায় সুতো কাটা এবং খদ্দর বোনার কাজে অংশ নেন। এমনকি লুকিয়ে সভা-সমিতিতেও যেতেন। কলকাতায় আসার পর ত্রিশের দশকে বেগম রোকেয়া স্থাপিত আঞ্জুমানে খাওয়াতীন সমিতিতে কর্মী হিসেবে দুস্থ নারীদের উন্নয়নের কাজ করেন। অবিভক্ত বাংলায় ১৯৪৬-৪৭ সালে দাঙ্গার সময় কলকাতার পার্কসার্কাসে আশ্রয়কেন্দ্র পরিচালনা করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন এবং তাঁর পরিচয় হয় নারীনেত্রী লীলা রায়, জুঁইফুল রায়, আশালতা সেন প্রমুখের সঙ্গে। তিনি সব সময় পশ্চার্যাপদতা, সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই করেছেন। কবিতা, রাজনীতি ও সমাজভাবনায় তিনি ছিলেন পর্বতের মতো উঁচু, সমুদ্রের মতো গভীর এবং আকাশের মতো বিস্তৃত। না, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে দেশের সব রকম প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের ধারার সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। সেই বিবেচনায় তাঁকে একজন মুক্তমনা প্রগতিশীল রাজনীতিকের কাতারে দাঁড় করানো যায়। আমরা দেখেছি, দেশের সবচেয়ে দুঃসময়ে যখন রাজনৈতিক ধারায় কোনো চক্রান্ত হয়, তখন অবয়বে ছোটখাটো মানুষটি কী বিশাল পরিমাপে বৃহর্যা হয়ে ওঠেন এবং রাজনৈতিক চক্রান্তের অর্গল ভেঙে নেমে আসেন রাজপথে, মিছিলে অথবা বক্তব্য, ভাষণ দিয়ে উচ্চকণ্ঠে দেশবাসীকে উজ্জীবিত করেন। ’৫২ থেকে ’৬৯ পর্যন্ত এ দেশে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনেই তিনি ছিলেন প্রথম সারিতে। সমাজের সর্বস্তরের মানুষের একেবারে কাছাকাছি তিনি গিয়েছেন। তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন। সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের জন্য ছিল তাঁর গভীর ভালোবাসা ও নিরন্তর উদ্বেগ। ১৯৭০ সালে দক্ষিণ বাংলায় ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বিশাল জনপদ এবং হাজার হাজার মানুষ হয় বিপন্ন। অবয়বে ক্ষীণকায়, প্রাণপ্রাচুর্যে ভরপুর মানুষটিকে তখন আমরা দেখেছি কী বিপুল শক্তিতে ছুটে গেছেন বিপর্যস্ত জনপদে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুফিয়া কামাল জীবনাচরণে ছিলেন অতি সহজ-সরল। আশ্চর্য স্নিগ্ধতায় আলোময় ছিল তাঁর ব্যক্তিত্ব। ভালোবাসার সৌরভে তিনি ছিলেন উদ্ভাসিত। আর কর্মে ছিলেন—একজন দৃঢ়প্রত্যয়ী, ঋজু ও অসীম সাহসী। কখনো কোনো অপশক্তিকে ভয় করেননি। যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করেছেন। তখন স্নিগ্ধ, কোমল ও সহজ মানুষটি হয়ে ওঠেন একজন বিশাল শক্তির লৌহমানব। নারীর অধিকার মানবাধিকার—এই প্রত্যয়ে তিনি ফতোয়াবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন; প্রবল শক্তিতে রুখে দাঁড়িয়েছেন। শুধু বক্তৃতা-বিবৃতি দিয়ে নয়, মিছিলের পুরোভাগে দৃপ্ত পদক্ষেপে হেঁটেছেন। তিনি বিশ্বাস করতেন, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক ক্ষমতায় আরোহণের যোগ্যতা, সংসারজীবনে সম-অধিকার, সাংস্কৃতিক ও ধর্মীয় কূপমণ্ডূকতা থেকে মুক্তি হলেই নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। কবি সুফিয়া কামাল রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন না। কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিশ্বমানবতার জয়গানে অনুপ্রাণিত হন। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানে পাক-সোভিয়েত মৈত্রী সমিতি গঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক-সাহিত্যিক কাজী মোহাম্মদ ইদিরস তাঁকে সমিতির সভানেত্রী হতে বললে তিনি সানন্দে রাজি হন। কারণ তিনি সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন। সুফিয়া কামাল চিন্তা, চেতনা, মনন ও মেধায় ছিলেন একজন সংস্কারবাদী দেশপ্রেমিক। শহীদ জননী জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে দেশে গণ-আন্দোলন শুরু করেছিলেন। বেগম সুফিয়া কামাল এই গণ-আন্দোলনে একজন পুরোধা হিসেবে জাহানারা ইমামের সঙ্গে কাজ করেছেন। তিনি বিশ্বাস করতেন, মৌলবাদের উত্থান দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করবে আর আমাদের স্বাধীনতাপ্রাপ্তি হয়ে যাবে অর্থহীন। তাই জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্ব দেন। দেশপ্রেমিক সুফিয়া কামাল স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে, যুদ্ধাপরাধের বিচার দাবির আন্দোলনে ছিলেন সোচ্চার। তিনি সব সময় অশুভ, অমঙ্গল ও অসত্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। নিজ কর্তব্যবোধে ছিলেন অবিচল ও দৃঢ়। শেষ বয়সেও ভগ্নস্বাস্থ্য নিয়ে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাজ করেছেন নিরন্তর। কবি সুফিয়া কামাল জীবনভর যুদ্ধ করেছেন মানবতার পক্ষে। যুদ্ধ করেছেন নারীসমাজের মুক্তির জন্য। তাদের অধিকার আদায়ের জন্য; যুদ্ধ করেছেন শোষণ, পীড়ন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে; যুদ্ধ করেছেন বাঙালি জাতিসত্তার আশা-আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য। এই লড়াকু সৈনিকের জন্মশতবার্ষিকীতে ‘আসুন’ আমরা অঙ্গীকার করি—বাঙালির সাহস, শতাব্দীর শ্রেষ্ঠ নারী সংগঠক কবি সুফিয়া কামালের আদর্শে প্রাণিত হয়ে আমরা শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও উর্যাপাদনে জাতীয় জাগরণ আনতে সচেষ্ট থাকব। আলোর পথযাত্রী কবি সুফিয়া কামালের জন্মশতবর্ষে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করি:অন্তর মম বিকশিত করো অন্তরতর হে—নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে\ লেখক: শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী