শতবর্ষের আলোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবর্ষ ধরে শিক্ষার আলো ছড়িয়েছে পটিয়ার আবদুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়। জন্ম দিয়েছে বহু জ্ঞানী–গুণী মানুষ। শতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন সাজে সাজছে ​িবদ্যালয়টি l   প্রথম আলো
শতবর্ষ ধরে শিক্ষার আলো ছড়িয়েছে পটিয়ার আবদুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়। জন্ম দিয়েছে বহু জ্ঞানী–গুণী মানুষ। শতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন সাজে সাজছে ​িবদ্যালয়টি l প্রথম আলো

চট্টগ্রাম-কক্সবাজার প্রধান মহাসড়ক ঘেঁষে বিদ্যালয়ের প্রধান ফটক। ফটকের ওপরে উড়ছে বিশাল বেলুন। ভেতরে পা দিতেই বোঝা গেল উৎসবের প্রস্তুতি চলছে জোরেশোরে। চারদিকে রঙিন ফেস্টুন। ভবনের গায়ে নতুন রং। এ চিত্র পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের। এখানে চলছে শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি।
দক্ষিণ চট্টগ্রামের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১০২ বছরে পা রেখেছে। এ উপলক্ষে আগামীকাল ১৮ মার্চ শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাবর্ষ ১৯১৪ সাল হলেও মূলত এটির যাত্রা হয়েছিল ১৯০৬ সালে। বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পটিয়ার গোবিন্দাখীল গ্রামের সাধারণ পরিবারের সন্তান মাওলানা আবদুস সোবহান (র.)। মুসলিম সমাজকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আনতে তিনি ১৯০৬ সালে ছেলেদের জন্য সোবহানিয়া নামে একটি মক্তব প্রতিষ্ঠা করেন। অল্প কিছুদিনের মধ্যে সম্প্রসারণ করে তা প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করেন। ১৯০৯ সাল পর্যন্ত পঞ্চম শ্রেণিতে সীমাবদ্ধ ছিল বিদ্যালয়ের পাঠদান। ১৯১৪ সালে সপ্তম থেকে অষ্টম শ্রেণিতে রূপান্তর করার পর উচ্চবিদ্যালয় হিসেবে যাত্রা করে এটি। নথিপত্রে এটিকেই বিদ্যালয় প্রতিষ্ঠার সাল হিসেবে ধরা হচ্ছে।
প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি নাম ছিল রাহাত আলী উচ্চবিদ্যালয়। রাহাত আলী ছিলেন পটিয়া থানার দারোগা এবং মাওলানা আবদুস সোবহানের ঘনিষ্ঠজন। রাহাত আলীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করায় তাঁর নামে নামকরণ করা হয়। ১৯১৮ সালে মাওলানা আবদুস সোবহান (র.) ইন্তেকাল করার আরও বেশ িকছু বছর পরে বিদ্যালয়ের নামে রাহাত আলীর আগে আবদুস সোবহানের নামও যুক্ত করা হয়।
বিদ্যালয়ে বর্তমানে ব্যবসা, মানবিক ও বিজ্ঞান বিভাগে মিলে ছাত্রসংখ্যা ১ হাজার ৮০০। শিক্ষক আছেন ৩০ জন। ছয়টি পাকা দ্বিতল ভবনে দুটি বিজ্ঞানাগার, ২৭টি শ্রেণিকক্ষ রয়েছে। রয়েছে পাঠাগার, ছাত্র মিলনায়তন ও কম্পিউটার ল্যাব।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯১৮ সালে বিদ্যালয় থেকে প্রথম ম্যাট্রিক পরীক্ষার্থী ছিল ১৬ জন। এ সময় প্রথম বিভাগে পাস করেছিলেন সাতজন এবং দ্বিতীয় বিভাগে পাস করেন তিনজন ছাত্র। বর্তমান প্রধান শিক্ষক ছগীর মোহাম্মদ বলেন, ‘বিদ্যালয়ের অতীত যে গৌরব রয়েছে সেটিকে ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছি। বিদ্যালয়ের সাফল্য, উন্নয়ন ও সুনাম আরও বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উৎসব কমিটির প্রধান সমন্বয়কারী ও পৌর মেয়র হারুনুর রশিদ বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠা বর্ষ ১৯১৪ সাল। ২০১৪ সালে বিদ্যালয়ের শতবর্ষ অতিক্রম করেছে। বিদ্যালয়ের অতীত গৌরব, ইতিহাস এবং কৃতী শিক্ষার্থীদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ২০১৪ সালেই বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব করার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সেই সময়ে দেশের অস্থিতিশীল পরিবেশ ও পরিস্থিতির কারণে উৎসব করা সম্ভব হয়নি। এখন মহাসমারোহে করা হচ্ছে। অনুষ্ঠানে যোগ দিতে ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন। আশা করছি, উৎসব সফল হবে।