শতভাগ প্রথম বিভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরও শতভাগ পাস করেছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। ৩২১ জন ছাত্রীর মধ্যে ৩১৯ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই প্রথম বিভাগে পাস করেছে। ৫৫৮ নম্বর পাওয়া বিদ্যালয়ের ছাত্রী অনামিকা নাথ বলল, ‘আমি বেশ আনন্দিত প্রথম বিভাগ পেয়ে। আমার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি।’অভিভাবক লায়লা চাঁদ সুলতানা বলেন, ‘বেশ ভালো লাগছে শতভাগ পাসের খবর শুনে। আমার মেয়ে প্রথম বিভাগ পেয়েছে এতে আমি খুব আনন্দিত।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান জানান, ‘গত বছরের মতো এ বছরও আমাদের বিদ্যালয়ের সব শিক্ষার্থী প্রথম বিভাগ পেয়েছে। এ সাফল্যের পেছনে শিক্ষকদের অবদানই বেশি।’