শতভাগ বিদ্যুতের আওতায় ফেনীর মঙ্গলকান্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। এ উপলক্ষে ১১ ডিসেম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, আগামী ২০১৭ সালের মধ্যে সোনাগাজী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। বিদ্যুৎ খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৬ সালে সারা দেশে ১২ লক্ষাধিক গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হয়েছে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান খান, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিকুল ইসলাম ও মো. মহিউদ্দিন। বক্তব্য দেন সমাজসেবক মো. নুরুল হক, ঠিকাদার শেখ আবু আহম্মদ, ইউপি সদস্য ছালাহ উদ্দিন, মোরশেদ আলম প্রমুখ।
৭৭টি স্পটে ৫ হাজার ৭৮২ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ–সংযোগের মাধ্যমে মঙ্গলকান্দি ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন করা হয়। এতে ব্যয় হয় ৪ কোটি ৯৫ লাখ টাকা।