শতভাগ সাফল্য এবারও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা পাঁচজন কম ছিল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ে। গতবার ৩৪৭ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সবাই প্রথম বিভাগ পেয়েছিল। এবার ৩৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪১ জন প্রথম বিভাগ এবং একজন দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফল হাতে পাওয়ার পরও কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল এক শিক্ষার্থীর অভিভাবক ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা তানভীর আহমদকে। সন্তানের প্রথম বিভাগ প্রাপ্তির পরও মন খারাপ কেন জিজ্ঞেস করতে জানালেন, ‘ফলাফল ভালো হয়েছে। তবে বৃত্তি পাবে কি না তা নিয়ে চিন্তিত।’ প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, ‘প্রাথমিক স্তরের এই পরীক্ষা শিশুদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। ফলে শিশুরা আগামী দিনে যেকোনো পরীক্ষায় ভালো করার উদ্দীপনা পাবে।’