শতায়ু অঙ্গনের নতুন কমিটি গঠন
শরীরচর্চা ভিত্তিক সংগঠন শতায়ু অঙ্গনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের প্রধান উপদেষ্টা নাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম ক্লাবে এক সভায় ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
বাটালি পাহাড়কেন্দ্রিক সংগঠনটির নতুন কমিটির সভাপতি হয়েছেন শহীদউদ্দিন আলমগীর। সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহ জাহান।
৩২ সদস্যবিশিষ্ট কমিটির তিন সহসভাপতি হলেন আলমাস শিমুল, অধ্যাপক জসীম উদ্দিন খান ও শহিদুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসাধারণ সম্পাদক ফেরদৌস রাশেদী ও নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর শফিক চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক তারেক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রফিক মিয়া, দপ্তর সম্পাদক শেখ জহির উদ্দিন, প্রচার সম্পাদক প্রদীপ কুমার দেব, অাপ্যায়ন সম্পাদক নুরুল আলম। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে ১৬ জনকে নির্বাচিত করা হয়েছে।