শনিবার টিআইসিতে মান্না দের গানের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের সংগীত জগতের কিংবদন্তি মান্না দের জন্মদিন আগামী ১ মে। এ উপলক্ষে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ ৩০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। গান, কথা ও স্মৃতি নিয়ে ‘আমি যে জলসা ঘরে’ শিরোনামের এই অনুষ্ঠানে মান্না দের গাওয়া গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। বক্তব্য দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। বিজ্ঞপ্তি।