প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি অতিক্রম করছে তাদের ২৪ বছরের পথচলা। ২৪ বছর ধরে কাজ করে যাওয়া এই সংগঠনটি পা রাখছে ২৫ বছরে। দীর্ঘ দুই যুগ ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়–পড়ুয়া তরুণদের নিয়ে কাজ করেছে একটি যুক্তিবাদী সমাজ ও প্রজন্ম বিনির্মাণের স্বপ্নে। ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকছে প্রীতি বিতর্ক, সংগীত ও আবৃত্তি পরিবেশনা। চট্টগ্রামের ২৪ জন বিশিষ্ট নাগরিক যৌথভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।