শনিবার বাতিঘরে পাঠকের মুখোমুখি হবেন কবি সাজ্জাদ শরিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সাজ্জাদ শরিফের কবিতা ও অনুবাদ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রন্থ বিপণি বাতিঘর। সাজ্জাদ শরিফ: ‘কবিতা ও অনুবাদ’ শিরোনামের এই অনুষ্ঠান শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বাতিঘরের প্রেসক্লাব ভবন শাখায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাজ্জাদ শরিফের লেখালেখির জগৎ ও সম্প্রতি প্রকাশিত ফেদারিকো গার্সিয়া লোরকার কবিতার অনুবাদ কাব্যগ্রন্থ রক্ত ও অশ্রুর গাথা নিয়ে আলোচনা হবে। আলোচক হিসেবে থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিব রাহমান ও চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রভাষক মো. সাইফুর রহমান। শেষে পাঠকের প্রশ্নের উত্তর দেবেন সাজ্জাদ শরিফ।