শনিবার শিল্পকলায় 'কমরেডস হাত নামান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক কমরেডস হাত নামান-এর প্রদর্শনী আগামী শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় দুটি প্রদর্শনী রয়েছে।

নাটকটি রচনা করেছেন প্রবীর দত্ত। নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ।

এতে অভিনয় করবেন তৌহিদ হাসান, বাপ্পী হায়দার, অনির্বাণ ভট্টাচার্য, মামুনুল হক, মাহমুদল হক, ইমরান হোসেন, আবীর মণ্ডল, শওকত আলী, নাজমুল হুদা, শহীদুল ইসলাম প্রমুখ। নাটকের টিকিট প্রদর্শনীর আগে কাউন্টারে পাওয়া যাবে।