শনির বলয়ের বয়স ৪০০ কোটি বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনি গ্রহের বলয় ও উপগ্রহ (চাঁদ) সৃষ্টি হয়েছে প্রায় ৪০০ কোটি বছর আগে। ইতালির গবেষকেরা এমনটিই দাবি করেছেন। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাময়িকীতে তাঁদের এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) মহাকাশযান ক্যাসিনি শনিকে প্রদক্ষিণ করে বিভিন্ন তথ্য পাঠিয়েছে। গবেষকেরা জানান, শনি গ্রহের বলয় ও চাঁদ একই সময়ে গঠিত হয়েছে। গ্রহটিতে প্রচুর পরিমাণ বরফের অস্তিত্বের চিহ্ন পাওয়া গেছে। সম্ভবত সৌরজগৎ সৃষ্টির সময়ই ওই বরফ গঠিত হয়েছিল। আর সৌরজগতের বয়স অন্তত ৪০০ কোটি বছর। ক্যাসিনি ১৯৯৭ সালে শনি গ্রহের উদ্দেশে যাত্রা করে ২০০৪ সালে সেখানে পৌঁছায়। এটির অভিযান চলবে ২০১৭ সাল পর্যন্ত। ফক্সনিউজ।