শপথের পর
শপথবাক্য সংগ্রহ করার জন্য আপনার এলাকায় গিয়েছিল আমাদের শপথযান। শপথের ব্যানারে লিখে বা এসএমএস করে শপথ নিয়েছিলেন আপনি। প্রত্যয় ব্যক্ত করেছিলেন নিজেকে ও নিজের চারপাশকে বদলে দেওয়ার। সেই শুভ প্রতিজ্ঞা আর সুশপথ কত দূর রক্ষা করা গেল? কিংবা যে বৃহত্তর পরিবর্তনের সূচনা আপনি করতে চেয়েছিলেন, সেটাই বা এগোল কত দূর? হ্যাঁ, এমন ধারার সব বদলের অভিজ্ঞতাই শুনতে চেয়েছিলাম আমরা।আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছেন বিপুলসংখ্যক পাঠক। লিখে পাঠিয়েছেন তাঁদের বদলের বয়ান। সেসব বদলের বয়ান থেকে নির্বাচিত সব লেখা নিয়েই ছুটির দিনের এবারের বিশেষ আয়োজন। যাঁদের লেখা ছাপা হলো, তাঁদের প্রত্যেকেই লেখক সম্মানী হিসেবে পাবেন ৫০০ টাকার প্রাইজবন্ড। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলো যাঁদের লেখা, তাঁদের জন্য অপেক্ষা করছে বিশেষ পুরস্কার। সেগুলো হলো: ১ম পুরস্কার ল্যাপটপ ২য় পুরস্কার ডিজিটাল ক্যামেরা ৩য় পুরস্কার মোবাইল ফোনধন্যবাদ সবাইকে।