শপিং ও কালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদে আমি, ভাইয়া, আম্মা ও চাচা মিলে শপিং করতে গিয়েছিলাম। আম্মা একটি শাড়ির দোকানে ঢুকে শাড়ি পছন্দ করতে লাগলেন। একপর্যায়ে একটি শাড়ি হাতে নিয়ে বললেন, ‘এটা ঠিক আছে, কিন্তু কালারটা পছন্দ হয়নি। একই ডিজাইনের অন্য কালারের নেই?’ দোকানি বলল, ‘না আন্টি।’ ‘তাহলে হবে না’ আম্মু বললেন। দোকানি অতি উৎসাহে বলে ফেলল, ‘নিয়ে যান আন্টি, বাড়িতে গিয়ে একবার ধুলেই কালারটা উঠে যাবে। তখন পরতে পারবেন।’ আমরা তো হাসতে হাসতে কুটিকুটি। মির্জাপুর, হাটহাজারী, চট্টগ্রাম।