শপিং প্যারোডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অচিন ‘পাখি’
শপিং মলে অচিন ‘পাখি’
কেমনে আসে যায়
একবার ধরতে পারলে সোহাগ করি
দিতাম তারে গায়!
কেমনে আসে যায়...
(লালন শাহ্ ‘অচিন পাখি’ গান অবলম্বনে)

.
.

সাধের শপিং
দোকানে ভীষণ ভিড়, মনে বরষা
শপিং করিয়া যাব, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা,
কেনাকাটা হলো সারা,
এই বুঝি যাই মারা
খরপরশা।
দোকানে ভীষণ ভিড়, মনে বরষা।

এতগুলো ব্যাগ আর আমি একেলা,
দুই হাত টনটন করিছে ম্যালা।
পথে দেখি আম পাকা
কিনে খাই, আশি টাকা
তারপর মাথা ফাঁকা

আজব খেলা!
পকেটের দফারফা, আমি একেলা!
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা অবলম্বনে)

.
.

বিদেশি পোশাক
সাম্যের গান গাই
আমার চক্ষে পাখি-পাঞ্জাবি কোনো ভেদাভেদ নাই।
ঈদে যা কিছু মহান পোশাক চির-মনোহর
অর্ধেক তার কিনিয়াছে নারী, অর্ধেক তার নর।
ঈদে যা কিছু এল নতুন ডিজাইন, জর্দা-পান-সুপারি
অর্ধেক তার পরিয়াছে নর, অর্ধেক তার নারী।
বিদেশি পোশাক বলিয়া কে তোমার পাখিকে করে হেয়-জ্ঞান?
তারে বলো, আদি পোশাক আর নহে, এখন সব মডার্ন।
(কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতা অবলম্বনে)

পাখিরেই ধরে মনে
‘হে কবি, নীরব কেন ঈদ যে এসেছে ধরনিতে,
শপিং মলে যাইবে নাকি পাখি ড্রেস কিনিতে?’
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি—
‘দোকানের দুয়ার গেছে কি খুলি?
পাখির দাম কমিয়াছে কি? এসেছে কি নতুন ডিজাইন?
রমণীরা কি পাখির টানে হয়েছে অধীর আকুল?’
(সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’
কবিতা অবলম্বনে)

কত দেরি?
শপিং শেষ হতে কত দেরি, পাঞ্জেরী?
এখনো তোমার কত সময় যাবে লেগে?
প্রয়োজনীয় সব ওঠেনি কি শপিং ব্যাগে?
চলেছ হেলেদুলে, টান মারি নিজ চুলে;

আর ব্যাগ টানি মনে মনে রেগে!
(ফররুখ আহমদের ‘পাঞ্জেরী’ কবিতা অবলম্বনে)