শপিং রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার খালাতো বোন বিয়ের পর প্রথম ঈদের জন্য শপিং করতে গেছে দুলাভাইয়ের সঙ্গে। ঈদের বাজারে পকেটমারের আনাগোনাও যে বেড়ে যায়, সেটা কারও অজানা নয়। আমার দুলাভাইও তাই খুব সচেতন, যেন বউয়ের ব্যাগ কেটে কেউ টাকা-পয়সা নিতে না পারে। অনেক ভিড় ঠেলে আপু আর দুলাভাই একটা শাড়ির দোকানে ঢুকল। অনেক বাছাবাছির পর আপু একটি শাড়ি পছন্দ করল। শাড়িটা প্যাক করার পর টাকা পরিশোধের জন্য দুলাভাই যখন প্যান্টের পকেটে হাত ঢোকাল, তখন আর হায় হায় করা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ, আপুর ব্যাগের প্রতি খেয়াল রাখতে গিয়ে কখন যে নিজের মানিব্যাগটাই মিসিং হয়ে গেছে, দুলাভাই তা খেয়ালই করেনি। রোজী ম্যানশন, শেরেবাংলা রোড, খুলনা।