শফিউর রহমান স্মরণে সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিউর রহমানের স্মরণে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান গত ২৯ জুলাই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী। দ্বিতীয় পর্বে তিন তালে ইমন রাগে ছোট খেয়াল পরিবেশন করেন শুভ দাশ। রাগ দুর্গা পরিবেশন করেন সুকন্যা মজুমদার। তিন তালে নিবন্ধ বিলম্বিত, মধ্য ও দ্রুত লয়ে তবলায় সংগত করেন শোভন বড়ুয়া। তানপুরায় পূর্ণতা ভট্টাচার্য ও হারমোনিয়ামে ছিলেন লিটন দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজীব দাশ। বিজ্ঞপ্তি।