শফিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম বারের সাবেক সভাপতি শফিউল আলমের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৯৭১ সালে তিনি আলবদরদের হাতে আটক হন। পরে ডালিম হোটেল ও সার্কিট হাউসের নির্যাতন শিবিরে নির্যাতিত হন এবং কারাবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।