শফিউল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে বেধড়ক মার খেয়ে নাস্তানাবুদ হয়েছিলেন। পরে অনুশীলনের সময় চোটও পেয়েছিলেন। তার পরও মাঠে নেমেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের সমর্থকেরা যখন হায় হায় করছেন, ঠিক সে সময় জ্বলে উঠলেন তিনি। ম্যাচ সেরা না হলেও চার-চারটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২০১১ বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখালেন। এবারের সময়ের তারকা—এখন পর্যন্ত বিশ্বকাপে প্রিয় উইকেট—আয়ারল্যান্ডের ম্যাচে বোথার উইকেটটি।বিশ্বকাপের সময়টাতে অবসরে যা করছেন—হোটেলে রুমে বিশ্রাম করি। সুযোগ হলে বাসায় যাই, পরিবারের সঙ্গে সময় কাটাই।যে ব্যাটসম্যানের উইকেট নিতে মুখিয়ে আছেন—নির্দিষ্ট কোনো ব্যাটসম্যান নেই। টপ অর্ডারের ১ থেকে ৫ নম্বর ব্যাটসম্যানের উইকেট পেতে বেশি ভালো লাগে। তবে উইকেট পাওয়াই আনন্দদায়ক। নিজের বোলিংয়ের যে দিকটিতে আরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন—সব দিকেই উন্নতি করার আছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ দলে সবচেয়ে কাছের বন্ধু—রুবেল হোসেনমাঠের বাইরে শেবাগের সঙ্গে দেখা হলে যা বলবেন—সেভাবে কিছু ভেবে রাখিনি। অবস্থা অনুযায়ী যা মনে আসে, তাই বলব!আয়ারল্যান্ডের ম্যাচের পর হোটেলে ফেরার পথে রাস্তায় মানুষের ঢল দেখে যা ভাবছিলেন—বাংলাদেশের মানুষ ক্রিকেট এত ভালোবাসে, আমাদের এত ভালোবাসে, এটা দেখে খুব ভালো লাগছিল।বোলিংয়ে প্রথম স্পেলের শফিউলের চেয়ে শেষ স্পেলের শফিউল কি বেশি স্বাচ্ছন্দ্য?আমার তা মনে হয় না। যেদিন যে স্পেলে ভালো বল করব, সে স্পেলেই বেশি স্বাচ্ছন্দ্য মনে হবে। ১৮ ফেব্রুয়ারি রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে যা ভাবছিলেন—আমার একটা ইনজুরি ছিল। সন্ধ্যা পর্যন্ত ব্যথাও ছিল। আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, যেন পরের দিনের ম্যাচটা খেলতে পারি।২০১১ বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম বলটা আপনি করেছেন। বিশ্বকাপের শেষ ম্যাচের শেষ বলটাও আপনি করছেন, এমন স্বপ্ন দেখেন কি?স্বপ্ন তো সবাই দেখে। আমিও অবশ্যই দেখি। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, হয়তো স্বপ্ন পূরণ হবে।সাক্ষাৎকার: মোহাম্মদ সাইফুল্লাহ