প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি ভাষার সবচেয়ে বড় শব্দ। যা কিনা এক লাখ ৮৯ হাজার ৮১৯টি বর্ণ দ্বারা গঠিত! আদতে এটি একটি প্রোটিনের নাম। প্রোটিনের নামে সাধারণত যেসব রাসায়নিক উপাদান দিয়ে এটি গঠিত, তার সবটার উল্লেখ থাকে। সংক্ষেপে প্রোটিনটির নাম টাইটিন। তবে এত ছোট করে নামটি বলে ফেলতে ভালো লাগেনি দিমিত্রি গোলুবোভোস্কির। তিনি উদ্যোগ নেন, পুরো শব্দটি উচ্চারণ করার। এই একটি শব্দ উচ্চারণ করতে তাঁর সময় লেগেছে তিন ঘণ্টা ৩৩ মিনিট ২৩ সেকেন্ড! অনলাইনে এ শব্দটি ‘আবৃত্তি’র ভিডিও-ও পাবেন। ধৈর্যের পরীক্ষা দিতে চাইলে দেখতে পারেন!—দ্য হাফিংটন পোস্ট