আবৃত্তি সংগঠন শব্দনোঙর চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে ১৪ সেপ্টেম্বর বিকেলে ১৮ জন আবৃত্তিশল্পী নিয়ে ‘আঠারো কণ্ঠের একক আবৃত্তি পরিবেশনা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা, গান আর কথামালার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর। অতিথি আলোচক ছিলেন সাংবাদিক প্রদীপ দেওয়ানজী ও সাহিত্য সংগঠক জেসমিন খান। স্বাগত বক্তব্য দেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম। ১৮ জন আবৃত্তিকার একে একে আবৃত্তি করে যান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, নির্মলেন্দু গুণ, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সিকান্দার আবু জাফর, হুমায়ুন আজাদ, মহাদেব সাহা, রফিক আজাদ, হেলাল হাফিজ, সুকান্ত ভট্টাচার্য্য প্রমুখ কবির কবিতা।
একক আবৃত্তির মাঝে মাঝে ছিল গান। গান শোনান সংগঠনের শিল্পী জয়, সঞ্জয়, সেঁজুতি, ধ্রুপদী, ঈষা ও মুমু। এ ছাড়া ছিল দিলরুবা খানমের গ্রন্থনা ও হাসান জাহাঙ্গীরে নির্দেশনায় ‘ছন্দে জাগুক আগামী প্রহর’ নামে বৃন্দ আবৃত্তি।
আবৃত্তি করেন ধ্রুপদী বড়ুয়া, বর্ষা চৌধুরী, সারাবান তহুরা, সেঁজুতি দে, সঞ্জয় ধর, কবরী চৌধুরী, সরওয়ার আলম, জাহেদ-উল আলম, উম্মে সালমা, সুদীপ্ত চৌধুরী, ইমরান সোহেল, সায়মা পুষ্প, আবু মাজেদ, মো. ইরফান, মিশু চৌধুরী, পার্থ বণিক, সুনন্দা কান্তা বিশ্বাস, ঈষা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠনটির উপস্থাপনায় ছিলেন ধ্রুপদী বড়ুয়া ও সারাবান তহুরা।