শব্দনোঙরের চার দিনব্যাপী কর্মশালা
শব্দনোঙর আবৃত্তি সংগঠনের আয়োজনে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রমিত উচ্চারণ সংবাদপাঠ, আবৃত্তি, মুখের জড়তা মুক্তির ব্যায়াম, উপস্থাপনা বিষয়ক এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কবি আসাদ মান্নান। শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত কর্মশালার প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহ আলম নিপু। সাধারন সম্পাদক আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফারুক হাসান, আবছার উদ্দিন, ছড়াকার গোফরান উদ্দিন । উদ্বোধনী আলোচনা শেষে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর ও দিলরুবা খানম। কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে । কর্মশালাটি ১৮ জানুয়ারি শেষ হয়। বিজ্ঞপ্তি