শব্দনোঙরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দনোঙর আবৃত্তি সংগঠনের উদ্যোগে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর কথা বলা ও বাংলা উচ্চারণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

‘ফাগুন আসে লাল খামে’ শিরোনামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী। অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, দৈনিক পূর্বকোণ-এর সাহিত্য সম্পাদক কবি এজাজ ইউসুফী এবং শিক্ষানুরাগী মাহমুদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শব্দনোঙরের সাধারণ সম্পাদক দিলরুবা খানম।

প্রতিযোগিতার তিনটি বিভাগে নয়জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের প্রাইজবন্ড এবং সনদ প্রদান করা হয়। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন বিটিভির সংবাদ পাঠক ইকবাল হোসেন সিদ্দিকী, জামিল আহমেদ চৌধুরী, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, বাংলাদেশ বেতারের মুখ্য উপস্থাপক দিলরুবা খানম ও বেতারের অনুষ্ঠান ঘোষক এম সখোওয়াত হোসাইন।

পুরস্কার বিতরণ শেষে শব্দনোঙরের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।