শরবত আর সালাদ
গরমে প্রাণ যখন যায় যায় তখন শীতল এক গ্লাস শরবতেই যেন শান্তি। ভাত-মাংস দেখেই যেন অরুচি লাগছে, খাবার টেবিলে ঠান্ডা ঠান্ডা সালাদের প্লেটটাই বরং ভালো। র্যাডিসন হোটেলের রান্নাঘর থেকে দেখুন এমন চারটি রেসিপি।দুই শরবতশরবতের রেসিপি দিয়েছেন র্যাডিসনের ব্লেইজ রেস্তোরাঁর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল কুদ্দুসলেবুর রসে ভিন্ন স্বাদউপকরণ: পছন্দের ফুড কালার ১০ ফোঁটা, লেবুর রস ১০ মিলিলিটার, চিনির সিরাপ ১০ মিলিলিটার, পুদিনা পাতা সামান্য, সোডা ওয়াটার ১৮০ মিলিলিটার।প্রণালি: প্রথমে আনারস ও তরমুজ গোল করে টুকরো করে নিন। এর সঙ্গে পুদিনা পাতা দিয়ে একটি চিকন কাঠিতে পর পর গেঁথে সাজিয়ে নিন। এরপর তরল উপকরণগুলো গ্লাসে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ফলের কাঠি দিয়ে সাজিয়ে পরিবেশন। টুকটুকে শরবতউপকরণ: তরমুজের রস ১৮০ মিলিলিটার, যেকোনো স্বচ্ছ কোমল পানীয় ৬০ মিলিলিটার।প্রণালি: প্রথমে তরমুজের রস গ্লাসে ঢেলে উপরিভাগে কোমল পানীয় ঢেলে একটু নেড়ে নিন। গ্লাসের ওপরে তরমুজের টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন। দুই সালাদসালাদের রেসিপি: শেফ দ্য পার্টি গোলাম মোস্তফাসবুজ সালাদ মরিচ ড্রেসিংউপকরণ: লেটুসপাতা ২০০ গ্রাম, সবুজ জলপাই ২০ গ্রাম, পেঁয়াজপাতা ১৫ গ্রাম, কেপারস (বড় বড় দোকানে কিনতে পাওয়া যাবে) বা মটরশুঁটি ৫ গ্রাম, লাল বাঁধাকপি ৫০ গ্রাম।প্রণালি: লেটুসপাতা ও পেঁয়াজপাতা কুচি করে নিন। সব উপকরণ মিশিয়ে প্লেটে লাল বাঁধাকপির পাতার ওপরে সাজিয়ে পরিবেশন করতে হবে। এর পাশে কাঁচামরিচ ড্রেসিং দিতে হবে।কাঁচামরিচের ড্রেসিংউপকরণ: পেঁয়াজ কুচি ১০ গ্রাম, রসুন বাটা ৫ গ্রাম, কাঁচামরিচ ৫ গ্রাম, ধনেপাতা ৫ গ্রাম, পুদিনাপাতা ৫ গ্রাম, সাদা সিরকা ১০ মিলিলিটার, খাবার তেল ২০ মিলিলিটার, লবণ ৩ গ্রাম।প্রণালি: সব উপকরণ ফুড প্রসেসর বা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।ফল ও সবজির সালাদে সাদা ড্রেসিংউপকরণ: লেটুসপাতা ৩৫ গ্রাম, পাকা পেঁপে ৩০ গ্রাম, আনারস ৩০ গ্রাম, সবুজ আঙুর ১৫ গ্রাম, কালো আঙুর ১৫ গ্রাম, লাল ক্যাপসিকাম ১৫ গ্রাম, সবুজ ক্যাপসিকাম ১৫ গ্রাম, পেঁয়াজপাতা ৫ গ্রাম, লবণ ৩ গ্রাম।প্রণালি: পাকা পেঁপে, আনারস, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সবগুলো কিউব করে কেটে নিন। কালো আঙুর, সবুজ আঙুর অর্ধেক করে কেটে নিন। লেটুস ও পেঁয়াজপাতা কুচি করে নিন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ড্রেসিং দিয়ে পরিবেশন।ফ্রেঞ্চ ক্রিমি ড্রেসিংউপকরণ: মেয়োনিজ ১৫ মিলিলিটার, পেঁয়াজ কুচি ১০ গ্রাম, রসুন ৫ গ্রাম, সাদা সিরকা ১০ মিলিলিটার, চিনি সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া এক চিমটি, লবণ সামান্য।প্রণালি: সব উপকরণ একসঙ্গে ফুড প্রসেসর অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছোট কাপ অথবা সালাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন।