শরবতেই তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতে ভালো, স্বাস্থ্যকরও। এমন কিছু পানীয় বানানোর পদ্ধতি জানিয়েছেন লায়কা হক। তিনি কাজ করছেন যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে।জাম্বুরার শরবতউপকরণ: জাম্বুরা ১টি, চিনি ২ চা-চামচ, লবণ এক চিমটি, মরিচগুঁড়া আধা চা-চামচ।প্রণালি: প্রথমে জাম্বুরার ভেতর থেকে রস বের করে তার সঙ্গে সব ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করুন। জাম্বুরার শরবত খেলে চর্বি কমে যায়। কোলেস্টেরল জমে না।গাজরের শরবতউপকরণ: গাজর ১টি, পানি ১ গ্লাস, লবণ ১ চিমটি, চিনি ১ চা-চামচ।প্রণালি: গাজর, পানি, লবণ ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে পরিবেশন করুন। গাজরে আছে ভিটামিন এ। এই শরবত খেলে ত্বক উজ্জ্বল হবে।আপেল ও মাল্টার শরবতউপকরণ: আপেল ১টি, মাল্টা ১টি, লবণ এক চিমটি, চিনি ১ চা-চামচ, পানি ১ গ্লাস।প্রণালি: মাল্টার ভেতর থেকে রস বের করে তার সঙ্গে আপেল, লবণ, চিনি ও পানি সব একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করুন। মাল্টায় আছে ভিটামিন সি।শসার শরবতউপকরণ: শসা ২টি, লবণ অল্প, চিনি ১ চা-চামচ, পানি ১ গ্লাস।প্রণালি: শসা, লবণ, চিনি ও পানি একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করুন। শসা খেলে পেটের চর্বি কমে, ক্ষুধা কম লাগবে।ঘৃতকুমারীর শরবতউপকরণ: ঘৃতকুমারী বা অ্যালোভেরা ১টি, পানি ১ গ্লাস, মধু ১ চা-চামচ।প্রণালি: ঘৃতকুমারীর ভেতর থেকে শাঁস নিয়ে পানি ও মধু দিয়ে মিশিয়ে ব্লেন্ড করুন। তারপর গ্লাসে পরিবেশন। এই শরবত খেলে ত্বক ভালো হবে। পেট পরিষ্কার থাকবে।