শরীরচর্চায় মস্তিষ্কের তীক্ষ্ণতা বাড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াবিদ বা নিয়মিত শরীরচর্চায় অভ্যস্ত ব্যক্তির মস্তিষ্ক অত্যধিক চাপের মধ্যেও অন্যদের তুলনায় ৮২ শতাংশ দ্রুত কাজ করে। তাই মস্তিষ্কের তীক্ষ্ণতা অর্জনের জন্য নিয়মিত খেলাধুলা অত্যন্ত কার্যকর হতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল গবেষক গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। তাঁদের মতে, ক্রীড়াবিদ নারী-পুরুষেরা শারীরিক ও মানসিক শক্তির দিক থেকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকেন। কারণ, তাঁদের মস্তিষ্কের পার্শ্বীয় বহিঃস্তর তুলনামূলক বেশি তৎপর থাকে। অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও ব্রিটিশ রাগবি দলের খেলোয়াড়দের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া যায়। তবে ক্রীড়াবিদদের স্নায়বিক সক্রিয়তা জন্মসূত্রে, নাকি নিয়মিত শরীরচর্চার ফলে অর্জিত, তা স্পষ্ট নয়। এএফপি।