শর্ত প্রযোজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের কোম্পানি যেখানেই থাকুক টাকা উড়াইয়া ফেলিও তাহা, পাইলেও পাইতে পার অমূল্য বোনাস। সিন্ডিকেট ব্যবসায়ী যেখানে দেখিব দ্রব্য বাড়িয়ে দেব তার মূল্য দ্বিগুণ পাইলেও পাইতে পার কিছু ডিসকাউন্ট।বিটিভির তৈল খবর যখনি আসে সরকার প্রচুর তেল পড়ে দরকার পাইলেও পাইতে পারি সরকারের উপহার। বিশিষ্ট নেতা যেখানেই থাক জনগণ ভোটটা মাইর দাদা, পাইলে পাইতে পার আমার দেওয়া মিথ্যা, বানোয়াট সব ওয়াদা। ধৈর্যশীল পাঠক যেখানেই দেখিবে পত্রিকা সেখানেই পাঠাইবে লেখা। পাইলে পাইতেও পার নিজের নামের বদলে অন্য নামের দেখা।