শর্মিষ্ঠা রায় বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক জাতীয় অ্যাথলেট শর্মিষ্ঠা রায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বৈঠকে তাঁকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের অস্থায়ী কমিটি গঠন করা হয়। পার্বত্য জেলা রাঙামাটির মেয়ে শর্মিষ্ঠা রায় এর আগে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যথাক্রমে সাংগঠনিক ও যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি।