শরৎকালীন বই উৎসব ২৭ সেপ্টেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমির আয়োজনে তিন দিনের শরৎকালীন বই উৎসব ২৭ সেপ্টেম্বর থেকে একাডেমি প্রাঙ্গণে শুরু হবে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর এক প্রস্তুতি সভা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নেছার আহমদ, রাশেদ রউফ, তালুকদার হালিম, আবুল কালাম, রীতা দত্ত, দীপক বড়ুয়া, সত্যব্রত বড়ুয়া, এস এম আবদুল আজিজ, রহমান হাবীব, জিন্নাহ চৌধুরী, অরুণ শীল, ফজল হোসেন, মর্জিনা আখতার, আখতারী ইসলাম প্রমুখ। সভায় সব ধরনের বইয়ের প্রদর্শনী ও ৪০ শতাংশ ছাড় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উৎসবের উদ্বোধন করবেন শহীদজায়া বেগম মুশতারী শফী। প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিজ্ঞপ্তি।