শহর থেকে বিলবোর্ড সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিতভাবে লাগানো বিলবোর্ড সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে তরুণদের একটি সংগঠন। গত বুধবার রাঙামাটি ফেসবুক তারুণ্য নামের তরুণদের ওই সংগঠনের পক্ষ থেকে বিলবোর্ড সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সকাল ১০টায় তরুণেরা রাঙামাটি পৌরসভার সামনে জড়ো হয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর পৌরসভার মেয়রের কাছে গিয়ে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রিয় শহর রাঙামাটিতে বাণিজ্যিক ও সরকারি-বেসরকারি বিলবোর্ড স্থাপনের কারণে শহরের সৌন্দর্যহানি ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই অপ্রয়োজনীয় এবং অপরিকল্পিতভাবে লাগানো বিলবোর্ড এ পর্যটন শহরের আকর্ষণ নষ্ট করছে। এতে প্রাকৃতিক সৌন্দর্য দেখা কঠিন হয়ে পড়ছে। ফলে তৈরি হয়েছে নাগরিক বিড়ম্বনা।মানববন্ধন কর্মসূচি চলাকালে রাঙামাটি ফেসবুক তারুণ্যের সদস্য সৈকত রঞ্জন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিলবোর্ডের কারণে রাঙামাটি শহর থেকে কাপ্তাই হ্রদ এবং সবুজ পাহাড়ের সৌন্দর্য দেখা যায় না। বিলবোর্ড থেকে পৌরসভা কর্তৃপক্ষ যে কর পায় তার চেয়ে এ শহরের সৌন্দর্যের মূল্য অনেক বেশি।স্মারকলিপি গ্রহণের পর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, অধিকাংশ বিলবোর্ড তাঁর মেয়াদের আগের সময়ের। বিলবোর্ডগুলো পর্যায়ক্রমে সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হবে। তরুণদের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আগামী অর্থবছর থেকে আর কোনো বিলবোর্ডের কর নেওয়া হবে না, বিলবোর্ড লাগানোর অনুমতিও দেওয়া হবে না।’