শহীদ আবদুর রব স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ছাত্ররাজনীতি এক দিন সমগ্র জাতিকে স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল সেই রাজনীতি আজ অনুপস্থিত। সময় এসেছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) প্রথম সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের শহীদ আবদুর রব স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন চাকসুর সাবেক সহসভাপতি ও সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী। গত ২৭ এপ্রিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে। এতে বক্তব্য দেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ফারুক-ই-আজম বীরপ্রতীক, কমরেড শাহ আলম, চাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম জিলানী চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা শফিউল বশর, চেম্বারের সাবেক সহসভাপতি মাহাবুবুল আলম তালুকদার, অশোক সাহা, ফেরদৌস চৌধুরী, অধ্যাপক ওবায়দুল করিম, নুরুল আরশাদ চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন মজহারুল হক শাহ চৌধুরী। বিজ্ঞপ্তি।