শহীদ আবদুর রবের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (চাকসু) সাবেক সাধারণ সম্পাদক শহীদ আবদুর রবের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহীদ আবদুর রব ছাত্রাবাস মিলনায়তনে ১৩ এপ্রিল অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আলাউদ্দিন। বক্তব্য দেন চাকসুর সাবেক সহসভাপতি মজহারুল হক শাহ চৌধুরী, আবদুর রব ছাত্রাবাসের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) মো. রাশেদ উন নবী, আবু সৈয়দ, রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।