শহীদ উল আলম সহসভাপতি, তপন চক্রবর্তী যুগ্ম মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে চট্টগ্রাম বিভাগের সহসভাপতি পদে শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব পদে তপন চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিজয়ী হন আসিফ সিরাজ ও নওশের আলী খান।
২৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি পদে শহীদ উল আলম পেয়েছেন ১৩৮ ভোট। এর মধ্যে চট্টগ্রামে ১২৬ ও কক্সবাজারে পেয়েছেন ১২ ভোট। যুগ্ম মহাসচিব পদে তপন চক্রবর্তী চট্টগ্রামে ১৪৭ ভোট ও কক্সবাজারে ২৯ ভোটসহ পেয়েছেন ১৭৬ ভোট। সদস্য পদে আসিফ সিরাজ ১৮৭ ও নওশের আলী খান ১৪৫ ভোট পেয়েছেন। বিজ্ঞপ্তি।