শহীদ ছবুরের শাহাদাত বার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ গাজী আবদুস ছবুরের ৪১তম শাহাদাতবার্ষিকী পটিয়া গৌরব সংসদ, শহীদ গাজী আবদুস ছবুর স্মৃতি সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডের যৌথ উদ্যোগে সম্প্রতি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচির শুরুতেই ছিল সকাল ১০টায় শহীদ ছবুরের কেলিশহর খিল্লাপাড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে শহীদ ছবুর রোডের প্রবেশমুখে নামফলক উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ হারুনুর রশিদ। এরপর শেয়ানপাড়া পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শহীদ গাজী আবদুস ছবুর স্মৃতি সংসদের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডার সামশুদ্দিন আহমদ। বক্তব্য দেন মেয়র মোহাম্মদ হারুনুর রশিদ, অধ্যাপক মোহাম্মদ আবদুল আলিম প্রমুখ।