শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে প্রমার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৬ জুন স্মরণসভার আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য অনুপম সেন, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম শাখার সভাপতি আল কাদরী জয় ও নির্মাণ আবৃত্তি অঙ্গনের সভাপতি মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনার থেকে শোক মিছিলে অংশ নেন প্রমার সদস্যরা। অনুষ্ঠানে শহীদ জননীর জীবনী পাঠ করেন শর্মিষ্ঠা বড়ুয়া। একক আবৃত্তি পরিবেশন করেন সুচয়ন ললিতকলা কেন্দ্রের তাসকিয়া নূর, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের এহতেশামুল হক, নির্মাণ আবৃত্তি অঙ্গনের বাপ্পি হায়দার এবং প্রমার কংকন দাশ, ইব্রাহিম খলিল, নাজমুল আলীম সাদেকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। বিজ্ঞপ্তি।