১৪ ডিসেম্বর। ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই দিনে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা শুনি’। অনুষ্ঠানে স্মৃতিচারণা আর গল্পের ফাঁকে ফাঁকে দেশের গান, আবৃত্তি, কবিতা আর উপন্যাস থেকে পাঠ করবেন শিল্পীরা।
অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও রোটারি জেলা গভর্নর (ইলেক্ট) মুহাম্মদ তৈয়ব চৌধুরী। যুদ্ধদিনের গল্প শোনাবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শীলা মোমেন। আবৃত্তি ও পাঠ করবেন সাংসদ ওয়াশিকা আয়শা খান, সাংবাদিক ওমর কায়সার, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সাংবাদিক কামরুল হাসান, নাট্যশিল্পী সাবিরা সুলতানা, কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, আয়শা হক, মুজাহিদুল ইসলাম ও দৃষ্টি চট্টগ্রামের সদস্যরা। িবজ্ঞপ্তি।