শহীদ মুক্তিযোদ্ধা ফরহাদের স্মরণসভা
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ ফরহাদ দৌলা মো. এজাহারুল ইসলামের স্মরণসভা চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ৮ মে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফজলে হোসেন। সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাবেক সহসভাপতি এস এম ফজলুল হক, মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের সভাপতি মাহাফুজুর রহমান, কমিউনিস্ট পার্টির নেতা শাহ আলম, অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদ. চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল আলম তালুকদার প্রমুখ।শহীদ ফরহাদের স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক উপাচার্য ফজলে হোসেন বলেন, ‘ফরহাদ বিশ্ববিদ্যালয়ের কৃতি খেলোয়াড় ছিলেন। তাঁর আত্মত্যাগ জাতি সবসময় স্মরণ করবে।’ বিজ্ঞপ্তি।