শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে কমিশনিং দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে অবস্থিত বানৌজা (বাংলাদেশ নৌবাহিনী জাহাজ) শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে ৩৬তম কমিশনিং দিবস সম্প্রতি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ মোয়াজ্জেম হোসেনের স্ত্রী কোহিনুর মোয়াজ্জেম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম কে বখতিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমোডর (অব.) শেখ মো. মনিরুজ্জামান এবং রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামসুজ্জামান। কোহিনুর মোয়াজ্জেম বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি শহীদ মোয়াজ্জেম হোসেন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতাসংগ্রামে অসাধারণ অবদানের জন্য নৌবাহিনীর এই ঘাঁটির নাম তাঁর নামে করা হয়। বেগম কোহিনুর দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করার জন্য সর্বস্তরের সেনাসদস্যের প্রতি আহ্বান জানান। পরে তিনি খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।