শহীদ হালিম-লিয়াকত বৃত্তি পরিচালনা পরিষদ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা উপলক্ষে হাটহাজারী উপজেলা জোনের মতবিনিময় সভা ২০ সেপ্টেম্বর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মুহাম্মদ ফরিদুল আলমকে পরিচালক, মুহাম্মদ মামুনুর রশিদকে উপপরিচালক (সার্বিক) ও মুহাম্মদ বখতিয়ার উদ্দিনকে উপপরিচালক (নিয়ন্ত্রণ) করে ১৩ সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, ওসমান গনি, আবদুল মোতালেব, জয়নাল আবেদীন, জিয়া উদ্দীন, মুহাম্মদ সাহেদুল আলম, সৈয়দ রাকিবুল ইসলাম, সৈয়দ সাইফুল ইসলাম, আবদুল মজিদ ও মুহাম্মদ মুখতার হোসেন। আগামী ২৫ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।