
অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম। তাঁর বড় মেয়ে সেঁজুতি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। আজ দুই প্রজন্মে শহীদুজ্জামান সেলিম এবং তাঁর মেয়ে সেঁজুতি খানের পছন্দ-অপছন্দের কথা জানব—
১. পছন্দের খাবার...
শহীদুজ্জামান সেলিম: খেতে ভালোবাসি। তাই যেকোনো খাবারই ভালো লাগে।
মেয়ে: ভাত। এ ছাড়া দেশীয় যেকোনো খাবার ভালো লাগে।
২. অবসরে যা করি...
শহীদুজ্জামান সেলিম: বাথটাবে দেড় ঘণ্টা শুয়ে থাকি! মাঝে মাঝে গান শুনি, সিনেমা দেখি।
মেয়ে: গান শুনি, ফেসবুক ব্যবহার আর সিনেমাও দেখি।
৩. ঈদের দিনে যা করব...
শহীদুজ্জামান সেলিম: বাসাবোতে মায়ের সঙ্গে দেখা করব। তারপর বাবার কবরে যাব। সন্ধ্যায় বাসায় হবে ঈদ আনন্দের মূল আয়োজন।
মেয়ে: সকালে ঘুম থেকে উঠে ঘর গোছানো, বাবাকে সালাম করা, আত্মীয়স্বজনকে খাওয়ানো ইত্যাদি।
৪. রেগে গেলে যা করি...
শহীদুজ্জামান সেলিম: খুব রেগে গেলে চুপ হয়ে যাই আর হালকা রাগলে চিৎকার করি।
মেয়ে: চুপ করে থাকি। তবে যার ওপর রাগ করি, তাঁকে বুঝিয়ে দিই যে আমি রাগ করেছি।
৫. পছন্দের গ্যাজেট...
শহীদুজ্জামান সেলিম: মুঠোফোন, কম্পিউটার, ক্যামেরা। খুবই প্রিয় আইপ্যাড। এ ছাড়া নিয়মিত নতুন প্রযুক্তি পণ্যের খোঁজ রাখি।
মেয়ে: ল্যাপটপ, মুঠোফোন ব্যবহার করি। বেশি পছন্দ ল্যাপটপ।
৬. টিভিতে যা বেশি দেখি...
শহীদুজ্জামান সেলিম: যেকোনো লিগের ফুটবল খেলা দেখি। আর ভালো দল হলে তো কথাই নেই।
মেয়ে: সিনেমা দেখি।
৭. যে গান ভালো লাগে...
শহীদুজ্জামান সেলিম: যেকোনো গানই ভালো লাগে। তবে মেলোডি গান পছন্দ করি।
মেয়ে: রবীন্দ্রসংগীত ভালো লাগে। অর্ণবের গানও ভালো লাগে।
৮. প্রিয় সিনেমা...
শহীদুজ্জামান সেলিম: গডফাদার। অনেকবার দেখা হয়েছে। এ ছাড়া অভিনয়ের প্রয়োজনে অনেক ছবি দেখি।
মেয়ে: রকস স্টার, বরফিসহ বেশ কয়েকটি হিন্দি সিনেমা ভালো লেগেছে।
৯. কোন ধরনের পোশাক পছন্দ?
শহীদুজ্জামান সেলিম: পাঞ্জাবি আর পাজামা। এ ছাড়া অন্যান্য পোশাকও ভালো লাগে।
মেয়ে: শাড়ি
সাক্ষাৎকার: নুরুন্নবী চৌধুরী