শাইনিং ইয়ুথ ক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংগঠন সেন্টার ফর লিডারশিপ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রমোশন ফাউন্ডেশন ও শাইনিং ইয়ুথ ক্লাব চিটাগাংয়ের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী শীতবস্ত্র ও নগদ অনুদান সংগ্রহ এবং বিতরণ কর্মসূচি।
ইতিমধ্যে প্রায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে বিভিন্ন প্রকার শীতবস্ত্র ও কম্বল বিতরণ শেষ হয়েছে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর নাসিরাবাদের তুলাতুলি বস্তিতে প্রায় ৫০০ জন দুস্থ মানুষ এবং বায়েজিদের এডু-আলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।