শাকপুরায় দুই দিনের মেলা আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোয়ালখালীর শাকপুরা সম্মিলিত বৈশাখী উৎসব উদ্যাপন পরিষদের দুই দিনের মেলা আজ শুরু হচ্ছে। মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগান, বলীখেলা, পুরস্কার বিতরণ ইত্যাদি। কবিগানে মুখোমুখি হবেন কল্পতরু ভট্টাচার্য ও চক্রপাণি ভট্টাচার্য। গাইবেন কল্পনা লালা, ক্লোজআপ-ওয়ান তারকা নিশীতা বড়ুয়া, সাব্বির, তাসমিনা চৌধুরী অরিন, জয়া বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।