শাকসবজিতে রসনাবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম পড়তে শুরু করেছে। তেল-মসলা বেশি দেওয়া ভারি খাবারগুলো নিশ্চয়ই খেতে ভালো লাগছে না তেমন। জিভ চাইছে হালকা আর একটু অন্য রকম ম্বাদ। দেখুন শাহানা পারভীনের দেওয়া রান্নাগুলো। লাউ-টমেটোর টকউপকরণ: লাউ টুকরো করা ২ কাপ, টমেটো ১ কাপ, মুগডাল আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, তেজপাতা ১টি, হলুদগুঁড়া সামান্য, কাঁচা মরিচ ফালি ২টি, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ (ইচ্ছা হলে), লবণ স্বাদমতো, তেল ২ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল-চামচ, আস্ত জিরা ১ চিমটি। পানি প্রয়োজনমতো।প্রণালি: লাউ, টমেটো, ডাল, তেজপাতা, আদাবাটা, রসুনকুচি, লবণ, সামান্য হলুদ ও ২ কাপ পানি দিয়ে প্রেশারকুকারে অথবা সসপ্যানে সেদ্ধ দিতে হবে। সবজি-ডাল ভালো করে সেদ্ধ হলে ফ্রাইপ্যানে তেল দিয়ে আস্ত জিরা ও পেঁয়াজকুচি দিয়ে ফোড়ন দিতে হবে। তেঁতুলের মাড়, চিনি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।সবজির চাপড় ঘণ্টউপকরণ: ছাঁচি মিষ্টিকুমড়া ১ কাপ, বেগুন ১ কাপ, আলু ১ কাপ, টমেটো আধা কাপ, গাজর আধা কাপ। সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে। নারকেলবাটা ২ টেবিল-চামচ, আধা চা-চামচ রসুনবাটা, আধা চা-চামচ আদাবাটা, হলুদগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ আস্ত ৫-৬টি, কাঁচা মরিচ ফালি ২টি, সরিষার তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, ঘি ১ টেবিল-চামচ। চাপড় তৈরি করতে লাগবে: মসুর ডালবাটা ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে চাপড় ভেজে তুলে রাখতে হবে।প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল-চামচ তেল দিয়ে আদা, রসুন, নারকেলবাটা, হলুদগুঁড়া, লবণ, কাঁচা মরিচ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষা হলে সবজিগুলো দিয়ে একবার কষিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে চাপড় টুকরো করে সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ঘি দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।পুঁইশাকের চচ্চড়িউপকরণ: পুঁইশাক আধা কেজি, চিংড়ি মাছ ২ টেবিল-চামচ, নারকেলবাটা (ইচ্ছা) ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।প্রণালি: পুঁইশাক ধুয়ে টুকরো করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে পেঁয়াজবাটা, রসুনকুচি, নারকেলবাটা, হলুদগুঁড়া, কাঁচা মরিচ ও লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। পুঁইশাক দিয়ে ভেজে আধা কাপ পানি দিতে হবে। সব মসলা মিশে শাক সেদ্ধ হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।করলার শুক্তোউপকরণ: মাঝারি আকারের করলা ১টি, কাঁচকলা ১টি, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া সামান্য, হলুদগুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, নারকেলের দুধ ১ কাপ।প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো হলে কাঁচকলা ও করলা দিয়ে একটু কষিয়ে ১ কাপ নারকেলের দুধ দিতে হবে। কাঁচকলা ও করলা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করা যায় করলার শুক্তো।