শাকিলা বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিলা বানু। পাকিস্তানের উত্তরের শহর গিলাগি থেকে চট্টগ্রামের এইউডব্লিউতে পড়তে এসেছেন। এবার তিনি অ্যান্ডারগ্র্যাড-১ পর্যায়ে ‘পলিটিকস, ফিলোসফি ও ইকোনমিকস’ নিয়ে পড়ছেন। শাকিলা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা-উদ্যোগ ক্লাবের সদস্য।শাকিলার বাবা পাকিস্তানে সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই সুবাদে বিভিন্ন শহরে বাস করতে হয়েছে। স্কুল-কলেজের পড়া শেষে পাকিস্তানের ইসলামাবাদ শহরে বাহরিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে পড়া শুরু করেছিলেন তিনি। বাবাও অবসরের পর ব্যবসা-বাণিজ্য করছিলেন। কিন্তু তাতে অনেক লোকসান হয়ে যায়। ফলে তৃতীয় সেমিস্টারের পরই শাকিলাকে বাহরিয়া বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে হয়। এরপর হতাশ সময়ে শাকিলা খোঁজ পান এইউডব্লিউর। আবেদন করার পর গিলাগি অঞ্চলের প্রথম নারী হিসেবে শাকিলা চলে আসেন চট্টগ্রামে।শাকিলা বলেন, ‘আব্বাকে বোঝাতে হয়েছিল খুব। নতুন পরিবেশে আসতে দিচ্ছিলেন না। আর পাকিস্তানের সমাজব্যবস্থা নারীদের জন্য রক্ষণশীল। শিয়া-সুন্নি দ্বন্দ্ব ও মেয়েদের জন্য কঠিন অনুশাসন থেকে বেরিয়ে আমি এখানে পড়াশোনা করছি। আমার ম্যানেজমেন্ট ও ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’শাকিলার অনেক কিছুই বদলে গেছে এখানে, পাকিস্তানে যা কখনোই সম্ভব হতো না। এখানে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা তাঁর বন্ধু হয়ে গেছেন। বাংলাও শিখে ফেলেছেন দু-চারটে।