শান-এ গাউসুল আজম মাইজভান্ডারি ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান-এ গাউসুল আজম মাইজভান্ডারি ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন গত ৩০ এপ্রিল নগরের একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) ফোরামের চেয়ারম্যান সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি পরবর্তী তিন বছরের (২০১১-১৫) জন্য প্রস্তাবিত কমিটির নাম উপস্থাপন করেন। সভায় বিভিন্ন দরবার থেকে আসা প্রতিনিধির মধ্যে বক্তব্য দেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরি, ফরিদুল আবছার আমিরি, মোন্তাসিম বিল্লাহ, বাকী বিল্লাহ আল আযহারী, শায়েস্তা খান প্রমুখ। বিজ্ঞপ্তি।