প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার ধুরুং ইউনিয়ন থেকে শানু আক্তার ওরফে আরজু (২১) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। ৯ মার্চ দুপুরে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে চলে যান। শানু আক্তার উপজেলার ভূজপুর থানাধীন হাছনাবাদ গ্রামের আবদুল মোতালেবের মেয়ে। তিনি প্রায় ১৬ বছর ধরে ধুরুং ইউনিয়নের মৃত নুরুল আলমের পালিত কন্যা হিসেবে ছিলেন। তাঁর গায়ের রং ফর্সা, উচ্চতা চার ফুট ছয় ইঞ্চি। পরনে সবুজ রঙের প্রিন্টের কামিজ এবং সাদা রঙের প্রিন্টের পাজামা ছিল। এ ব্যাপারে শানু আক্তারের পালক ভাই মুহাম্মদ শহিদুল্লাহ ফটিকছড়ি থানায় একটি ডায়েরি করেছেন। -নিজস্ব প্রতিবেদক