শান্তনুর গান ও শুভ্রার নাটক ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক উন্নয়নের তহবিল সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন, চট্টগ্রাম আয়োজন করছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে একক অভিনয় করবেন নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস ও সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী শান্তনু বিশ্বাস।