শান্তি ও উন্নয়নের স্বার্থে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে শান্তি ও উন্নয়নের স্বার্থে সরকারের প্রতি পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার রাঙামাটি অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন সরকারদলীয় মহিলা সাংসদ ফিরোজা বেগম। বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙামাটি পার্বত্য জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।
কমিশনের রাঙামাটি জেলা সভাপতি সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘মুখে সম্প্রীতির কথা না বলে হৃদয় থেকে সম্প্রীতি অনুভব করা হলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো কিছু বাধা হতে পারবে না।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব মো. সাইফুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য বিভাগের অধ্যাপক জিনবোধি মহাথের।