শান্তিনিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শান্তিনিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১ ডিসেম্বর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি কে বি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ এম মামুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউছুপ, সাংবাদিক আবু তাহের, ব্যবসায়ী মাকসুদুর রহমান, মাহতাব মুন্না ও আবুল কাশেম। অনুষ্ঠানে ইনস্টিটিউটের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।